ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ঈদ সাভির্সে বিআরটিসি বহরে যুক্ত হবে ৫৫০ বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪১৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল ফিতরে একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হবে ৫৫০টি বাস। এসব বাস ঢাকা থেকে সারাদেশে চলাচল করবে।

সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (১৮ মার্চ) এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই স্পেশাল সার্ভিস দেবে। বিআরটিসি হচ্ছে একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান।

বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বিআরটিসির চেয়ারম্যান বলেন, আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঢাকা শহরে যে ৬০০টি বাস রয়েছে, সেখানকার ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো। আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি লিজে আছে। বিআরটিসির বাস আর লিজে চালাবে না। এটি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।

চেয়ারম্যান বলেন, ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি অনরুট ছিল। ২০২১ সালে ১ হাজার ৭৬২টির মধ্যে ১ হাজার ১০৬টি অনরুট ছিল। ২০২২ সালে ১ হাজার ৩৫০টির মধ্যে ১ হাজার ২৩৩টি অনরুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ সাভির্সে বিআরটিসি বহরে যুক্ত হবে ৫৫০ বাস

আপডেট সময় :