ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

সংবাদ প্রকাশের পর সেই কনার পাশে ব্যবসায়ী মান্নান

মো. রাজিবুল ইসলাম বাবু, বাগাতিপাড়া (নাটোর)
  • আপডেট সময় : ২৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারিদ্র্যের সাথে লড়াই করেও হকি খেলে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের কিশোরী কনা আক্তার। সম্প্রতি তাঁর এই সংগ্রামী গল্প নিয়ে “দারিদ্র্যকে সঙ্গী মাঠ কপাচ্ছেন নাটোরের কনা” শিরোনামে “দৈনিক গণতদন্ত সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশব্যাপী সে খবর আলোড়ন তোলে।
সংবাদটি চোখে পড়ে ঢাকার গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল মান্নান-এর। এরপরই তিনি কনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ নেন কনা ও তার পরিবারের।
বুধবার (২৩ জুলাই) সকালে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে কনার পরিবারের হাতে ব্যবসায়ী মান্নান-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় । আব্দুল মান্নান ঢাকার ‘মাহিম ফ্যাশন’ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
তিনি জানান, কনার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যদি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও দেশের নাম উজ্জ্বল করতে পারবে। ভবিষ্যতেও কনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
সহায়তা পেয়ে কনার পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবাদ প্রকাশের পর সেই কনার পাশে ব্যবসায়ী মান্নান

আপডেট সময় :