কুড়িগ্রাম এ পূজা মন্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম এ শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখার জন্য বাজার কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । গতকাল রোববার সন্ধ্যায় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাহফুজুর রহমান ।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র রায় এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুভাষ সরকার, পূজা ফ্রন্টের সদস্য সচিব স্বপন সাহা,
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দিনেশ চন্দ্র, বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সহসভাপতি গন্ধরাজ দাস প্রমুখ ।
এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ । আগামী শারদীয় উৎসব নির্বিঘ্নে আনন্দ আয়োজনের মধ্যে করতে সরকার সবধরনের সহযোগিতা করবে ।


















