ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জবির সম্পূরক বৃত্তি অর্থ ছাড় নভেম্বরে, শিক্ষার্থীরা পাবে জানুয়ারিতে

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ২২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎আগামী নভেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসি কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন তিনি।
‎ইউজিসি চেয়ারম্যান জানান, সম্পূরক বৃত্তি দুই ধাপে বিতরণ করা হবে এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং অপর অংশ ইউজিসি থেকে।
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানান, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে যাবে। তিনি বলেন, “অক্টোবরের মধ্যে সব কাগজপত্র সংগ্রহের কাজ শেষ হবে। এফসি হয়ে যাওয়ায় এখন আর কোনো বাধা নেই।”
ইউজিসি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের বৈঠকে ইউজিসি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবে। তবে এটি দুই ধাপে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে—এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে।”
‎তিনি আরও বলেন, “আমরা ইউজিসির উপর আস্থা রাখছি। অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে টাকা দেখতে চাই। কোনো প্রকার টালবাহানা বা অজুহাত আমরা মেনে নেব না।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. তাজনিমুদ্দীন খান, জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রকল্যান সম্পাদক মোহাম্মদ ফারুক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবির সম্পূরক বৃত্তি অর্থ ছাড় নভেম্বরে, শিক্ষার্থীরা পাবে জানুয়ারিতে

আপডেট সময় :