ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে অপহৃত দোকানীকে উদ্ধার, পাঁচ অপহরণকারী গ্রেফতার

শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবগঞ্জে এক মুদি দোকানীকে অপহরণ পর মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ । অপহরণের শিকার যুবক শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাবান হোসেনের ছেলে সানি আহম্মেদ (২৫)। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং অপহরণকারী পাঁচজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সানির মা মোসা: শ্যামলী বেগম স্বাক্ষরিত শিবগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা গেছে , গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আমার ছেলে বাগবাড়ী বাজারে তার নিজস্ব মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরার পথে বাগবাড়ি ফিল্ড বাজার মোড়ে রাত সোয়া ১০টার দিকে সুদামের বাড়ির সামনে থেকে আরিফ হোসেন, সিয়াম উদ্দিন সহ ০৮/১০ জনের একটি দল সানিকে জোরপুর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত নামা স্থানে নিয়ে যায় এবং তাকে মারধর করে আট লাখ টাকা চাঁদা দাবী করে। এদিকে ছেলের বাড়ি ফিরতে দেরী হওয়ায় তার মুঠো ফোনে কয়েকবার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও না পাওয়ায় ঘটনাটি তাৎক্ষণিক থানা পুলিশকে জানাই। পুলিশ সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে রাত সাড়ে ১২ টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজার এলাকা হতে মাইক্রোবাস সহ আমার ছেলেকে উদ্ধার করে এবং ৩৬৭০০ টাকা ও মোবাইল ফোন ও মাইক্রোবাসটি জব্দ করে। এ সময় মাইক্রোবাসে থাকা অপহরণকারী আরিফ হোসেন(২৬), মোয়াজ্জেম হোসেন(২৫), আল আমিন(২০),, রাজু আহম্মেদ (২৩( ও মাইক্রোচালক রাজু হোসেন(২০)কে আটক করা হয়। ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, লিখিত এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবগঞ্জে অপহৃত দোকানীকে উদ্ধার, পাঁচ অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় :