বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্থদের মানববন্ধন
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্থদের সাত দফা দাবি নিয়ে গতকাল বুধবার সকাল ১১ টা পাতিগ্রাম মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭দফা দাবী গুলো হচ্ছে ফাটলকৃত বসতবাড়ি বিষয় খনি কতৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত গ্রহন, জনসাধারণের চলাচলের জন্য বাইপাস রাস্তা টি নতুন করে নির্মান, সমজোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্থ এলাকার ঘর ঘর চাকুরী, পুরের অধিগ্রহণ কৃত মসজিদ গুলোর ক্ষতি পুরন দিতে হবে, সূপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং প্রতিবছর ঘরবাড়ি সহ স্থাপনা ফাটলের ক্ষতি পুরন দিতে হবে। অন্যথায় এককালীন অধিগ্রহণ করুন।
এসময় ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মো মতিয়ার রহমান জানান আমাদের দাবি আগামি এক মাসের মধ্যে মেনে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হব। এছাড়া অন্যান্যদের মধে বক্তব্য রাখেন মো ফরহাদ হোসেন, সাগির ইসলাম, আবু তাহের, আবু বক্কর, সহ নেতৃবৃন্দ।
এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থপনা পরিচালক মো আবু তালেব ফরাজি মুঠোফোনে জানান,বিষয় টি আমি অবগত, তদন্ত সাপেক্ষে প্রয়োজনিও ব্যবস্থা নেয়া হবে।




















