ইলিয়াসপত্নী লুনার শোক প্রকাশ
- আপডেট সময় : ৭৪ বার পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফ্রান্স প্রবাসী তারেক তানভীর আজাদ ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম জুনেদের আম্মার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
গতকাল বুধবার সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন—
“আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি তাদের প্রতি গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।




















