আহবায়ক মিজানুর রহমান সদস্যসচিব মাসুম পাঠান
কটিয়াদীতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন
- আপডেট সময় : ২৯৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মিজানুর রহমান শিকদার আহ্বায়ক ও কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম পাঠানকে সদস্য সচিব করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কমিটি অনুমোদন করেন জেলা কমিটির সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন কানিজ ফাতেমা শিল্পী, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম, এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসা, মো. সমিউল ইসলাম তুহিন কায়েস্ত পল্লী জগৎ তাঁরা উচ্চ বিদ্যালয়, গোলাম মোস্তাফা, আচমিতা জজ ইনস্টিটিউশন, মজিবুর রহমান, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়, আমিনুল ইসলাম আল আমিন, হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয়, মিজানুর রহমান, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন, মো. খাইরুল ইসলাম ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা , ফাইজুল হক জুয়েল বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়, মো. তানজিল মিয়া বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ, মো. হাফিজুর রহমান, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়, মো. জাহাঙ্গীর আলম, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
উপদেষ্টারা হচ্ছেন ছালাহ উদ্দিন ভূঁইয়া প্রধান শিক্ষক, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, আচমিতা জর্জ ইনস্টিটিউশন, মো. আনোয়ারুল হক, প্রধান শিক্ষক, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়, মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়, মো. আ. রব, প্রধান শিক্ষক, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আবু ইউসুফ, প্রধান শিক্ষক, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার প্রধান শিক্ষক, মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়।




















