আশুলিয়ায় বিএনপির অফিসে হামলা ও ভাংচুর
- আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
আশুলিয়ায় বিএনপির এক অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে আশুলিয়ার মুজারমিল এলাকার স্ব-নির্ভর ধামসোনা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড অফিসে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এমসয় বিএনপির ৫জন নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন, আশুলিয়া থানা বিএনপির ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর এলাকার বাসিন্দা মোহর আলী (৫০), আশুলিয়া থানা যুবদলের সদস্য ও আশুলিয়ার তালপট্রি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৩৬) সহ আহত হয়েছে অন্তত ৫জন।
জানাযায়, দুপুরে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন, তাহের দেওয়ান ও তন্ময়ের নের্তৃত্বে ১৫/২০ জন অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো অফিসে ভাংচুর করে বেশ ক্ষতি সাধন হয়। এসময় বাঁধা দিতে গেলে আহত হয় অন্তত ৫ জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, বিএনপি অফিসে হামলার ঘটনা শুনে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















