ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে গভীর রাতে বাড়ির টিনের বেড়া কেটে মোটর সাইকেল চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা গ্রামে গভীর রাতে টিনের বেড়া কেটে একটি মোটর সাইকেল চুরির অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম (২৮) জানান, বৃহস্পতিবার রাতে তিনি প্রয়োজনীয় কাজ শেষে বাড়ির আঙ্গিনায় মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন আঙ্গিনায় রাখা বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল ( রেজি নং বগুড়া-হ ১৯-০৮৪৯) নেই। তিনি ধারণা করেন, রাতে অজ্ঞাত চোরেরা টিনের বেড়া কেটে তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। যার বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে গভীর রাতে বাড়ির টিনের বেড়া কেটে মোটর সাইকেল চুরি

আপডেট সময় :