কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ২১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের এসব আশ^াস দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ- কবিরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রাথী কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।
আজ শনিবার সকালে বসুরহাটের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আইয়ুব আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারী এবিএম হেলাল উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হাশেম, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুলমাল বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাবেক পৌরসভার কাউন্সিলর নুর উদ্দিন।
দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সন্তোষ কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, অর্জুন চন্দ্র দাস, গণেশ মজুমদার, রাজিব ভৌমিক, তুষার কান্তি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১৩ টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।




















