ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কাশিমপুরে মূর্তি ভাঙচুর নিয়ে পুলিশের মতবিনিময় সভা

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরের কাশিমপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কাশিমপুরে দুর্গাপূজার জন্য নির্মিত প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত রাখা ও পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উত্তর উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, এ বছর কাশিমপুরের ১৪টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। পুলিশ সদস্য সংখ্যা সীমিত হওয়ায় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল হাসান বলেন, “প্রতিমা ভাঙচুরের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশিমপুরে মূর্তি ভাঙচুর নিয়ে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় :