গোবিন্দগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ২৩৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমন মিয়া(৩০) নামে এক যুবকের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার হিন্দু পাড়া ডোবা থেকে তার ম’রদেহ উদ্ধার হয়। মৃত সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের ইসলামপুর মাঠের পার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয়রা জানায়, সুমন মিয়ার ম’রদেহ ডোবায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে,গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
নিহ’ত সুমনের পিতা আবুল কালাম জানান, সুমন মাদকে আসক্ত ছিল।
স্থানীয়রা আরও জানায়, মৃত সুমন মাদকের আসক্ত ছিল,প্রায়ই চুয়ানি মদ খেয়ে মাতলামি করতো গত মঙ্গলবার সকালে হয়তো মদ খেয়ে ডোবায় পড়ে মারা গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, মৃ’ত সুমন মিয়া মৃগী রোগী ও সে নেশার সাথে জড়িত ছিল।স্থানীরা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে।তার পরেও মৃত্যুর সঠিক কারন নির্নযে তার ম’রদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে।















