ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

রাজনীতি বুয়েট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি সাধারণ শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বুয়েটকে রাজনীতি মুক্ত রাখার আর্জি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বুয়েটের এ এ রশীদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই অনুরোধ শিক্ষার্থীদের।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির অনুমতি দিয়ে খসড়া প্রণয়ন করে বঙ্গবন্ধুর কাছে উপস্থাপন করা হলে, বঙ্গবন্ধু বলেছিলেন এই দুটি বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন বুয়েটের প্রকৃতি ভিন্ন।

তিনি নিজে রাজনীতির আওতা থেকে বিশ্ববিদ্যালয়কে বাইরে রেখেছিলেন। বুয়েটকে ঘিরে আমাদের জাতির জনকের যে ভিশন ছিল, সেটা বাস্তবায়ন করা হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, সুবিচারের জন্যই আইনের সৃষ্টি। প্রয়োজনে আইন সংস্কার করে হলেও বুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখুন।

ছাত্ররাজনীতিহীন বুয়েট ক্যাম্পাস কীভাবে আদর্শ হয়ে উঠেছে তা দেখতে প্রধানমন্ত্রীকে বুয়েট ভ্রমণের আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের দুনিয়ার একটা অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চাই। আমরা ত্রাসের রাজনৈতিক মারপ্যাঁচ বুঝি না। আমরা শুধু দেশকে ও মানুষকে ভালোবাসতে জানি এবং কাজ দিয়ে প্রমাণ করতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতি বুয়েট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি সাধারণ শিক্ষার্থীদের

আপডেট সময় :