ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কলাপাড়‍া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফকির খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় :