ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

‘শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে কুমিল্লা’

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন, কুমিল্লা শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে। এ জেলার জন্য আমি ভালো ভাবে কাজ করব। নির্বাচন করব সুন্দরভাবে। আমি সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব। আগের ডিসির কাজ যেন চালিয়ে নিতে পারি। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের কাজ এগিয়ে নেব। আজ বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মু. রেজা হাসান।
তিনি আরো বলেন, রাজশাহী সিটি করপোরেশনে অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে। রাস্তা বাড়িয়েছে। কুমিল্লা চাইলে সেটা করতে পারে। আমাকে সময় দিতে হবে। আপনাদের ( গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শিক্ষা দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে কুমিল্লা’

আপডেট সময় :