ক্যান্সার আক্রান্ত হাফিজুরকে তারেক রহমানের অনুদান
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ক্যান্সার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আর্থিক অনুদান পেয়েছেন। গতকাল রোববার বিকেল ৫টায় রাজশাহী ও রংপুর বিভাগের “আমরা বিএনপি পরিবার” মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ তারেক রহমানের পক্ষ থেকে এ অনুদান হাফিজুর রহমানের হাতে তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাসানুল মারুফ শিমুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম জাকি, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান পিয়াস, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত হাফিজুর রহমান বলেন, “আমার চিকিৎসার জন্য স্বয়ং তারেক রহমান যে অর্থ সহায়তা দিয়েছেন, তাতে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এটি আমার জীবনের কঠিন সময়ে অসাধারণ প্রেরণা।”


















