ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে বেপরোয়া গতির কারণে ঘটে গেছে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরেকজন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌর এলাকার গোসাই পাড়া মহল্লার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব চক্রবর্তী (২০) একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল চালক শাহাবুল বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে সজোরে ধাক্কা লাগে। এতে তিন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত উৎসব চক্রবর্তী বলেন, “বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। কিন্তু মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এ কারণেই আমরা দুর্ঘটনার শিকার হই। আমরা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছি।”
হঠাৎ প্রাণহানি ও তরুণ দুই বন্ধুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় :