ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর বালুখালী ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযানে নামে। এ সময় ৫০,০০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাগেজ এবং একটি ইয়ামাহা FZ V3 মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭)। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী তুলাতলী এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং–৩২, তারিখ: ১২ নভেম্বর ২০২৫; জি আর নং–৯০৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় :