কাঁঠালিয়ায় সম্প্রীতি রক্ষায় শপথ
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্প্রীতির কাঁঠালিয়া বাস্তবতা ও করণীয় শীর্ষক সংলাপে সম্প্রীতি রক্ষায় শপথ নিলেন গ্রহনকারিরা।
উপজেলা পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে শনিবার (১৩ নভেম্বর) সম্প্রীতির কাঁঠালিয়া বাস্তবতা ও করণীয় শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সম্প্রীতি রক্ষায় অংশগ্রহনকারিরা শপথ করেন।
এতে সভাপতিত্ব করেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ও উপজেলা সুজনের সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সুজনের সভাপতি ও শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো.আব্দুস সালাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুল মন্নান, কাঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও ধর্মীয় নেতা ডা. সোহাগ মজুমদার, উপজেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনিসুর রহমান, উপজেলা পিএফরি সদস্য মো. মনিরুজ্জামান মুকুল গোলদার।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের ফিল্ড কো-অডিনেটর মো.হাদিউজ্জামান, জেলা কো-অডিনেটর জাকির হোসেন, পিএফজি সদস্য ও নারী নেত্রী ইসরাত জাহান রুমা এ্যাডভোকেট জাহিদ হোসেন মল্লিক, মোস্তাফিজুর রহমান মারুফ, মো.হাসিব ভূট্টো, হিন্দু বিবাহ রেজিষ্টার সমরেশ মন্ডল উপজেলা কেন্দ্রিয় সেবাআশ্রমের সাধারণ সম্পাদক পিএফজি সদস্য ও সাবেক ইউপি মেম্বর তপন চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো.শাহজামাল, ধর্মীয় নেতা শংকর চন্দ্র মাস্টার ও চিশতিয়া দরবার শরীফের খাদেম মো. মেহেদী হাসান, প্রমুখ।













