চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র অফিস শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বরেন্দ্র অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরশ্রেষ্ট শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শাহাদাতবরণ স্থলে নির্মিত স্মৃতিফলকে বিএমডিএ, চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে পুষ্প স্থাপক অর্পন করেন জনাব মো: আল মামুনুর রাশীদ, নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ, চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এবং কৃষিবিদ মো: হাফিজুল কবীর, সহকারী ব্যবস্থাপক (কৃষি) সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ দেশের শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, বিজয়ের ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের মেধাবী ও পেশাজীবী—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁদের স্বপ্ন বাস্তবায়নের শপথ গ্রহণের আহ্বান জানান এবং দেশ গঠনে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদেরও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন কেবল স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশের প্রতি দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।













