সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মরা মুরগি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮৭ বার পড়া হয়েছে
চকরিয়া পৌর শহরের কাঁচাবাজারে মরা মুরগি জবাই করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী কালুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ণ দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে অপরাধটি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।














