সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
- আপডেট সময় : ২১৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ বনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।














