পাথরঘাটায় ব্র্যাকের সমন্বয় সভা
- আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের নিয়ে এ সভা আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যখাতে উদ্ভূত চ্যালেঞ্জ, করণীয় এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রকল্প কর্মকর্তা মো. লিমন ইসলাম জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের বছরজুড়ে চলমান কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ও এডিস বাহিত,তাপমাত্রা জনিত রোগের ঝুঁকি বাড়ছে। এসব রোগ প্রতিরোধে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করা জরুরি।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি), স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাকের ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন সরকার, আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস, এনএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের অপারেশনাল ম্যানেজার আসাদুজ্জামান, পাথরঘাটা হেলথ কর্মকর্তা দুলালী দেবি, নার্স সুপারভাইজার কবিতা রানী, সাংবাদিক সাকিল আহমেদ এবং উপজেলা রেড ক্রিসেন্টের প্রশাসন বিভাগীয় প্রধান জুবায়ের ইসলামসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করা হলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর।














