ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলার রামডাঙ্গা, বালাপাড়া, পশ্চিম ছাতনাই ও গয়াবাড়ি ইউনিয়নের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জাতীয় ও কালো পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালনসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধা ও মননের ধারক-বাহক বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। তবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতিকে আলোকিত পথ দেখিয়ে যাচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম চৌধুরী এবং ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ময়েন কবীর।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় :