কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ
- আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩ জন এবং আহত ৪ জনের পরিবারের মধ্যে মোট ১ কোটি ৭৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার সড়ক পরিবহন নীতিমালার আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করছে। এ সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কক্সবাজারবাসীর উদ্দেশ্যে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার নির্ধারিত ফরমে আবেদন করলে সরকারিভাবে এই আর্থিক সহায়তা পাওয়া যাবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।














