ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড

মনির হোসেন
  • আপডেট সময় : ২৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২০ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড

আপডেট সময় :