সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি মো.সুমন হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার বাসিন্ধা।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নাছের রায়হান জানান, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে চালান করা হচ্ছে।














