ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইসলামপুরে মাজারে ৭ দিনব্যাপী ওরস শুরু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাগলা বাবার দরবার শরীফে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরস মোবারক।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত ১০টা ১ মিনিটে ইসলামপুর উপজেলার উত্তর কিসামতজাল্লা (হরিসভা) এলাকায় অবস্থিত পাগলা বাবার দরবার শরীফ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ওরস মোবারকের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরস মোবারকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
দরবার শরীফের সহ-সভাপতি ও তরিকায়ে মাইজভান্ডারী ইসলামপুর উপজেলা সভাপতি মো. টিটু খান লোহানী ভাণ্ডারীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দরবার শরীফের সাধারণ সম্পাদক শাহ মোঃ আবির আহম্মেদ বিপুল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক আব্দুল মমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, দরবার শরীফের সদস্য তারা শাহ ফকিরসহ আরও অনেকে।
দরবার শরীফ কর্তৃপক্ষ জানান,পবিত্র ওরস মোবারক উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ ও পাগল আশেকানরা ইতোমধ্যে দরবার শরীফে সমবেত হয়েছেন। ওরস উপলক্ষে প্রতিদিন বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাউল গান, জিকির, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওরস মোবারককে কেন্দ্র করে দরবার শরীফ এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে মাজারে ৭ দিনব্যাপী ওরস শুরু

আপডেট সময় :