নাটোরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
গতকাল সোমবার ২২শে ডিসেম্বর বিকেলে কানাইখালি মিনি স্টেডিয়ামে খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিস নাটোরের সহযোগিতায় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় উপ-পরিচালক রিফা রাওনাক নিতু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পসিকিউটর মোঃ রায়হান মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ বাদশা আলম সহ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ খেলোয়াড়, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তা গনেরা বলেন মাদক বিরোধী সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় ভলিবল ও ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব এবং একমাত্র খেলাধুলার মাধ্যমেই সুস্থ জীবনে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব টুর্নামেন্ট গুলো কেবল খেলাধুলায় নয় বরং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে এবং যুব সমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
রেফারি হিসাবে পর্যায়ক্রমে শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম তুহিন ও মনোয়ার হোসেন এদের পরিচালনায় খেলায় অংশগ্রহণ করেন চারটি দল কান্দিভিটুয়া একাদশ,আলাইপুর একাদশ, তিশা ক্লিনিক,ও ডি এন সি এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন কান্দি ভিটুয়া আর রানার আপ হয়েছেন আলাইপুর একাদশ। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন।














