ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

৮ দফা দাবিতে বেগমগঞ্জে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধ

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রায় ৯ মাস আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর চৌধুরীর সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৯ মাস পার হলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি।
শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, নিয়মিত পরীক্ষা, চাকরিতে গ্রেড নির্ধারণ, ইন্টার্নশিপ ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং এবং উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগসহ বিভিন্ন দাবিতে তারা সারাদেশের ২৫টি জেলার মতো নোয়াখালীতেও আন্দোলনে নেমেছেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সড়ক অবরোধ চলাকালে চারদিকে শত শত যানবাহন আটকে পড়ে। এতে অসংখ্য যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
পরে স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের দুই ঘণ্টার অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮ দফা দাবিতে বেগমগঞ্জে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় :