ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

রামগতিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতিতে ২ দিনে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের আপন দুই ভাই সহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মোঃ সোহেল (১৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়। সে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে ও স্থানীয় হাজিগন্জ বাজারের একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।হাজিগঞ্জ বাজারের ৩ জন ব্যবসায়ী জানান, নিহত সোহেল আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হাজিগন্জ বাজারে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হলে স্থানীয়রা উদ্বার করে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিলে বিকেল সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের মিয়ার বেঁড়ী নামক এলাকায় মো. আব্দুল করিম (৪৫) ও মো. মামুন (৩৩) নামে এক পরিবারের আপন দুই ভাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তারা দুইজনই উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. সৈয়দ আহাম্মদের ছেলে। দুই ভাই সৌদি প্রবাসী ছিলেন। গত ৪ মাস আগে তারা সৌদি আরব থেকে দেশে আসেন।পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আব্দুল করিম ও মো. মামুন দুই ভাই উপজেলার কলাকোপা মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মিয়ার বেঁড়ী নামক এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে । এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত ২ ভাইয়ের জানাজা শুক্রবার সকাল ১০টায় রামগতি উপজেলার জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগতিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় :