সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে উপজেলা প্রেস ক্লাবের শীতের পোশাক বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদরে ভাসমান ও অসহায় শিশুদের মধ্যে শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব শীত নিবারণের জন্য মোটা পোষাক বিতরণ করে।
এসময় সংগঠনের পক্ষে সভাপতি এম এম ফারুক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা শ্রীপুর বাজার ঘুরেফিরে সুবিধাবঞ্চিত শিশুদের নিজ হাতে শীতের পোশাক পরিধান করিয়ে দেন।
উল্লেখ্য চলতি বছরের ২৬ ডিসেম্বর দেশে সর্বোনিন্ম তাপমাত্রা থাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের পক্ষে তাৎক্ষণিক এই পদক্ষেপ গ্রহন করা হয়।
মহতী এই কাজে আরো অংশগ্রহণ করেন, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সোহাগ ভান্ডারী, কাজী আবদুল্লা আল সুমন, তানভীর আহমেদ প্রমুখ।
এবিষয়ে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এম ফারুক বলেন, ‘আর্তমানবতার সেবায়’ এআমাদের এই চলমান থাকবে। আমরা পুরো শীত মৌসুমজুড়ে ছোটো ছোটো শিশুদের পাশে থাকতে চাই।














