সংবাদ শিরোনাম ::
পরশুরামে বল্লারমুখ বেড়ীবাঁধ নির্মানে ভারতের আবার তোড়জোড়
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
ফেনী জেলার সীমান্তবর্তী উপজেলা পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন এর বল্লারমুখা বাঁধের উজানে ভারতের অংশে ভারতীয়রা বাংলাদেশকে কোণঠাসা করতে ইতিপূর্বে একটি বাঁধ নির্মাণ শুরু করে।
তখন বাংলাদেশী বিজিবি ও সচেতন জনসাধারণের প্রবল বাঁধার মুখে কিছুদিন বাঁধ নির্মাণ বন্ধ থাকার পর সম্প্রসারণের কাজ আবারো হটাৎ করে শুরু করেছেন।
গতকাল থেকে তারা উক্ত বল্লার মুখ এলাকায় এস্কেভেটর লাগিয়ে বিএসএফ’র উপস্থিতিতে সম্প্রসারণ কাজ আবারও গতকল্য হতে পুরোদস্তুর শুরু করেছেন ভারতীয় বিএসএফ।
ফেনী জেলা প্রশাষন সহ বিজিবি – ৪ ফেনী ব্যাটেলিয়ানের এ ব্যাপারে নিশ্চুপ ভুমিকা জনমনে আতন্ক সৃষ্টি করছে।














