ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি, হাতবোমা ও গাঁজাসহ আটক ১

মনির হোসেন
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, হাত বোমা ও গাঁজাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ৫টি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ মো: জুয়েল (২৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি, হাতবোমা ও গাঁজাসহ আটক ১

আপডেট সময় :