গাইবান্ধার হাইস্কুলের খেলার মাঠ পূনউদ্ধারের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদরের কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পূন:উদ্ধারের দাবিতে ছাত্র সমাজের আয়োজনে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে কামারজানী ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এতে কামারজানী ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরাকীর্তি করার দাবিতে ঐক্যমত্য পোষন করে দ্রুত নির্মান কাজ শুরুর অনুরোধ করেন।
বিক্ষোভে সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় অংশ নেয় স্থানীয় সমাজকর্মী মো: ইকবাল হোসেন, মো: মাজু আহমেদ, মো: আসাদ মামুন দিপু, আব্দুল আউয়াল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি মো: মোমিন মিয়া, মো: জাভেদ হোসেন বকুল, মো: রুহুল আমিন প্রমূখ।
ছাত্র সমাজের নেতা রা জানান, কামারজানী হাইস্কুলের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্নরাকীর্তি করার লক্ষ্য জেলা পরিষদ ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহন করা হয়। তবে একটি মহল উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।
জেলা পরিষদের প্রকৌশলী মো: হারুনুর রশিদ বলেন, কাজ বন্ধের বিষয়টি আমার জানা নেই। তবে ঠিকাদারকে যত দ্রুত সম্ভব কাজ করার জন্য নির্দেশনা দেবো।













