ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে জাতীয় পার্টির ৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলার পাঁচটি আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাতীয় পার্টির দলীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) থেকে অ্যাডভোকেট নুরুল আমিন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) থেকে শাহাদাত হোসেন জুয়েল, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর) থেকে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নাবি উল্লাহ আসিফ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানান, দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে জাতীয় পার্টির ৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় :