ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

কলাপাড়ায় আদালতের শুনানি চলাকালে দুই আইনজীবির মধ্যে হাতাহাতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। এসময় উদ্বূত পরিস্থিতিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র, আইনজীবি ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এসময় মামলার আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবি কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বিচারক বেরিয়ে যান।
কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, আদলতে আইনজীবিদের মধ্যে হট্টগোল ও দুই আইনজীবির মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে এক পর্যায় আইনজীবী হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদকে চর মারে। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও আমরা আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় আদালতের শুনানি চলাকালে দুই আইনজীবির মধ্যে হাতাহাতি

আপডেট সময় :