ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট, জাল ও মাছসহ ৩৭ জেলে আটক

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ বুধবার দুপুর ১টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সোনার বাংলা কর্তৃক মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৯০০ মিটার ট্রলিং জাল ও আনুমানিক ২ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আলামতসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট, জাল ও মাছসহ ৩৭ জেলে আটক

আপডেট সময় :