গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার পৌর শহরের মর্তুজা মার্কেটের তৃতীয় তলায় জিবি টেলিভিশনের অফিসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমরান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাংবাদিক আব্দুল আহাদ, আনোয়ার শাহজাহান, সৈয়দ দেলোয়ার হোসেন স্বপন, এনাম আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, সাকিব আল মামুন, ফারহান মাসউদ আফছার, বাবর জোয়ারদার, শামসুল হুদা, সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মান্না।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খন্দকার বদরুল আলম, সহসভাপতি জাহিদ উদ্দিন, শাহ আলম, আব্দুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,সহসাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক তামিম আহমদ, প্রচার সম্পাদক সাকেল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ছাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ।




















