মাগুরায় আ.লীগের অফিস উদ্বোধন, গ্রেফতার ৩
- আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের এক ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ওই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এনামুল হক হিরোক দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অফিসটির উদ্বোধন করেন।
উদ্বোধনের কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক,মোছা সোনিয়া সুলতানা (৪০) মোঃ উসমান (৩১)
গ্রেফতারকৃতরা বর্তমানে মাগুরা সদর থানার হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।















