আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “ স্লোগানকে সামনে রেখে, রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন,জাতীয় মহিলা সংস্থা ও মিহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে ও এনজিও ফেডারেশন রাজবাড়ীর সহযোগিতায়, রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে সভাটি অনুস্ঠিত করা হয়।
সভায় উপস্থিত নারী উদ্যোগতাদের সাথে জীবনের সফলতা গাথা জীবন নিয়ে আলোচনা করা হয়।
উদ্যোগতারা বলেন,এখনও নারীর অধিকারে বৈষম্য কমেনি।আমরা এ বৈষম্যের হাত থেকে রক্ষা করতে সকল নারী পুরুষদের নারী ক্ষমতায়ন ও অধিকার সম্পর্কে জানা খুব জরুরি। একটি পরিবারকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা উপলব্ধি করতে পারি নারীর কর্মদক্ষতা কতটা গুরুত্বপূর্ণ। নারী-পুরুষ মিলে কাজ করলে দেশটা দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে বলে মনে করা হয়। সরকার ইতোমধ্যে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। জীবন গঠনে যে বিষয়ে উন্নয়ন করে সেই সিদ্ধান্ত মেয়েদের দিতে দেয়া হয়না। মনে করা হয় নারীর পদক্ষেপ সঠিক নয়।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা),উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী মোঃ আজমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



















