‘দল মত নির্বিশেষে সকলেই ফ্যামিলী কার্ড পাবেন’
- আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
সমাজকল্যান প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন দল মত নির্বিশেষে সকলেই ফ্যামিলী কার্ড পাবেন। কে কোন দল করছেন কোন ধর্ম অবলম্বন করছেন, কার পক্ষ আনুসরন করছেন এসব কোন কিছুই এই কার্ড প্রাপ্তিতে বাধা হবে না। তিনি বলেন সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় আমরা ফ্যামিলী কার্ড প্রদানের প্রতিশ্রুতি পালন করতে পেরেছি। আমাদের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করব ইনশাল্লাহ। আজকে আমরা দেশের ৩৭ হাজার পরিবারে ফ্যামিলী কার্ড পৌঁছাতে পেরেছি। আগামি মাসে আরো ৪০/৫০ হাজার পরিবার এবং পর্যায়ক্রমে প্রতিটি পরিবারেই ফ্যমিলী কার্ড পৌঁছে যাবে। সমাজকল্যান প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলী কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন । বক্তব্য রাখেন, সমাজকল্যান অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপকার ভোগী কল্পনা রানী ভৌমিক, সীমা বেগম প্রমুখ।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭৮ টি পরিবারে ফ্যামিলী কার্ড বিতরণ করা হয়ে। ইতিমধ্যেই কার্ডধারীরা নিজ নিজ একাউন্টে ২ হাজার ৫শত টাকা করে পেয়ে গেছেন।















