ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ–শেরপুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল তালুকদার (৫০)। তিনি তারাকান্দা উপজেলার বনিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বেপরোয়া গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল তালুকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

আপডেট সময় :