ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সুবর্ণচরে অবৈধভাবে এলপিজি সরবরাহে অভিযান, জরিমানা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধ ও অনুমোদনহীনভাবে এলপিজি গ্যাস সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে অবস্থিত ওমরা এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে হাতে-নাতে ধরা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহের মতো কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে অবৈধভাবে এলপিজি সরবরাহে অভিযান, জরিমানা

আপডেট সময় :