ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বগুড়া উদ্বোধনের আগেই ধসে পড়েছে ছাদ

বগুড়া অফিস
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্বোধনের আগেই ধসে পড়েছে বগুড়া পৌর পার্কেও ব্যায়ামাগারের ছাদ। গত সোমবার দিনে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। রাতেই ছাদটি ধসে পড়ে। এলাকাবাসী ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই কাজ করার অভিযোগ তুলেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বগুড়া পৌর পার্কের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে ব্যায়ামাগার (জিম) বিল্ডিং নির্মাণ করতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৪ লাখ ৫৩ হাজার ২৫১ টাকা বরাদ্দ হয়। গত বছরের ২৯ জানুয়ারি কাজ শুরুর কথা ছিল। একই বছরের ১১ নভেম্বর ছিল শেষ সময়। কিন্তু ঠিকাদারের নানা গড়িমসিতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি।
সেখানে নিয়মিত ব্যায়াম করতে আসা অনেকে বলেন, তারা প্রতিদিন ভোরে ব্যায়াম করে একটি টিনের শেডে বিশ্রাম নিতেন। শেড ভেঙে সেখানে একটি ছাদ ঢালাই করে ভবন নির্মাণের দাবি তুলছিলেন। এর পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ভবন নির্মাণের উদ্যোগ নেয়। মঙ্গলবার সকালে গিয়ে দেখেন ছাদ ধসে পড়েছে। যদি এ ঘটনা নির্মাণ কাজ শেষ হওয়ার পরে ঘটতো তাহলে প্রাণহানিও হতে পারতো।
তিনি আরও বলেন, ঠিকাদারের গাফিলাতিতেই ভবনটি নির্মাণে দেরি হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে করার কারণেই ছাদটি ধসে গেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক জয় হাসানের দাবি, ভবনটির একটি খুঁটির গোড়া থেকে মাটি সড়ে গেলে খুঁটিটি নড়ে যায়। এ কারণেই ছাদ ধসে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ছাদ ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদারের কাজের মান নিয়ে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া উদ্বোধনের আগেই ধসে পড়েছে ছাদ

আপডেট সময় :