ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির নির্বাচন
সভাপতি ডা. মতিউর সাধারণ সম্পাদক খোকন
- আপডেট সময় : ১৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেরজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সাধারন সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট জালাল উদ্দিন খান, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ আজাহারুল ইসলাম,সার্চ কমিটির সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হন।















