ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করা হয়। শুধু এই খাল খননই নয়, সারাদেশে খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। ‘উইআর ইন অ্যাকশন’ আমরা ‘অ্যাকটিভ’। আমরা বসে নেই। দ্রুত সমাধানের চেষ্টা করছি।
গতকাল সোমবার (১৬ মার্চ-২০২৬) জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল নিজ হাতে খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে এই এলাকার আলু খেত নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়ারও কষ্ট হয়। এই খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ কার্যক্রম বেগবান হবে। এতে কৃষককে আর ভোগান্তি পোহাতে হবে না। একইভাবে এ খাল খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি সরকার দেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ইমাম, মোয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা দেওয়া শুরু করেছে সরকার। যা অতীতে কোনো সরকার করতে পারেনি। যা পাইলট প্রকল্প হিসেবে পর্যায়ক্রমে সবাই পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদ্য দায়িত্ব প্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদল আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ প্রধান ও প্রশাসনের কর্মকর্তাসহ আরও অনেকে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকী খাল মিলে মোট ১৫ হাজার ৩১০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এরমধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি ২ হাজার ৮০০ মিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। আর এসব কাজের দেখভাল করবেন জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন

আপডেট সময় :