ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইসলামপুরে কাটাখালি পুনঃখনন কাজের উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি–২০২৬ এর আওতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল) এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এ কর্মসূচির অংশ হিসেবে এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো পুনঃখনন, পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, বর্ষায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষি ও জীববৈচিত্র্যও উপকৃত হবে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উন্নয়নমূলক কার্যক্রম এলাকার যোগাযোগ, কৃষি উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন এবং সংসদ সদস্য
মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে কাটাখালি পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেট সময় :