ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

গোয়ালন্দে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গী ঈদ উপহার প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকায় আল তোরাপ জামে মসজিদ মাঠে এই সহায়তা প্রদান করা হয়।
ষাটোর্ধ জমিলা খাতুন, আমিনা সহ সবাই জানান হোসাইন প্রতিবছর তাদের সহায়তা করে থাকে। কাপড় ছাড়াও ঈদের পোলাও, সেমাই সহ বিভিন্ন ভাবে সাহায্য করে। এমনকি গ্রামে কোন অসহায় মানুষের মেয়ের বিয়ে অসুস্থতায় হোসাইন সহায়তার হাত বাড়িয়ে দেয় তারা হোসাইনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
গোয়ালন্দ প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রায় বিশ জনকে লুঙ্গি ও কাপড় দেওয়া হয়েছে। তারা জানান প্রতি বছর তাদেরকে সহায়তা করা হয়। হোসাইন ঈদের সময় খাদ্য সহায়তাও করে থাকে বলে তারা জানান।
এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ, প্রজেক্ট ম্যানেজার সুলতান মোল্লা প্রমূখ, আল তোরাপ জামে মসজিদের সভাপতি সামসুল হক মাষ্টার, সমাজ সেবক সামাদ মোল্লা, আলাউদ্দিন খা প্রমুখ।
হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর চেয়ারম্যান হোসাইন শেখ বলেন,বিত্তবানরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রতিফলিত হয়। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসা।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোয়ালন্দে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় :